শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

হাজার হাজার মানুষের স্বস্তি

ফেনীতে লেমুয়া-ধলিয়া ব্রিজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল এমপি

ফেনীতে লেমুয়া-ধলিয়া ব্রিজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল এমপি

দীর্ঘ অপেক্ষার পর ফেনী সদর উপজেলার ধলিয়া- লেমুয়া ইউনিয়নের যাতায়াতের একমাত্র মাধ্যম ব্রিজটি উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি ফিতা কেটে ব্রীজটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 

এসময় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরসহ সরকারী কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, ফেনীর লেমুয়া ও ধলিয়া ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম কালীদাস পাহালিয়া নদীর উপর নির্মিত লেমুয়া ব্রিজ। পাকিস্তান আমলে তৈরী স্টীলের ব্রীজটি অকেজো হওয়ার পর বছরের পর বছর কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করণসহ নানা সমস্যার মধ্যে দিনাতিপাত করতে হয়েছে। এক পর্যায়ে ২০২৩ সালে স্টিলের ব্রীজের অবশিষ্ট্য অংশ খুলে সেখানে নতুন ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার।

ফেনী সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ছোট ফেনী নদীর উপর ৮৫ দশমিক শূণ্য ৬ মিটারের পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালে। ঠিকাদারী প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ ১২ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৫৫২ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী বাবুল চৌধুরী বলেন, ২০২৩ সালে কাজটি শুরু করার পর ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তন হয়। এর কিছুদিন পর ফেনীতে ভয়াবহ বন্যায় আমাদের নির্মাণ সামগ্রি ভেসে যায়। অনেকটা চ্যালেঞ্জের মুখে ব্রিজটি নির্মাণ কাজ এগিয়ে নিয়েছি। সর্বশেষ বিগত বছরের ডিসেম্বরে কাজটি শেষ করার পর জনচলাচলের জন্য উম্মুক্ত করা হয়।

লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. ফেরদৌস কোরাইশী বলেন, কালীদাস পাহালিয়া নদীর উপর নির্মিত স্ট্রীলের ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার পর এলাকার কৃতিসন্তান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মূখ্য সচিব ও আমেরিকার সাবেক রাস্ট্রদ্রুত সৈয়দ হাসান আহমেদ এখানে নতুন ব্রীজ নির্মাণের জন্য তদ্বির শুরু করেন। তার প্রচেষ্টায় এখানে ব্রিজটি নির্মাণ হয়। এ ব্রিজটির পাড়েই ফেনীর প্রাচীনতম লেমুয়া বাজার রয়েছে। ব্রিজটির মধ্য দিয়ে হাজার হাজার মানুষের দিন বদল হবে। যোগাযোগের ভোগান্তি দূর হবে।

 

 

ফেনী

০১৮১৯ ৬১০৮০৪

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২