শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীর পরশুরামে ভেদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ফেনীর পরশুরামে ভেদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ভেদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রকল্পটির উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ভেদা খালের পুনঃখনন সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি সঠিকভাবে ও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর থেকে কহুয়া নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ভেদা খালের পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ টাকা। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গঠিত প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি) প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২