রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীর পরশুরামে ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটিতে পদ পেতে শতাধিক আবেদন

ফেনীর পরশুরামে ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটিতে পদ পেতে শতাধিক আবেদন

পরশুরামে জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটিতে পদ পেতে তোড়জোড় শুরু করেছেন নেতাকর্মীরা। শতাধিক প্রার্থী সভাপতি-সম্পাদক পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন

‎পরশুরামে জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটিতে পদ পেতে তোড়জোড় শুরু করেছেন নেতাকর্মীরা। শতাধিক প্রার্থী সভাপতি-সম্পাদক  পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

‎অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের পদে থাকা বেশ কয়েকজন সভাপতি ও সম্পাদকের পদ পেতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এছাড়া মাদক ও নানা অপরাধের সাথে সম্পৃক্ত অনেকেই পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। পদ পেতে নানা ধরনের লবিং- গ্রুপিং করছেন তারা। 

‎গত ১৪ ফেব্রুয়ারি মাগরিবের পরে স্থানীয় একটি অডিটোরিয়ামে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু নির্বাচনকালীন পরিচালনা কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় করতে আসেন। এতে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় গত ১৬ ফেব্রুয়ারি পরশুরাম উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণা করে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

‎এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন স্বাক্ষরিত এক চিঠিতে আতাহার হোসেন পাপরুলকে আহবায়ক ও কামরুল হাসান চৌধুরী বাবুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা এবং সাফায়েত এনাম মজুমদারকে আহবায়ক ও নাজিম উদ্দিন মজুমদারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের পৃথক দুইটি কমিটির অনুমোদন দেয়া হয়েছিল।

‎এদিকে উপজেলা ও পৌর কমিটির কার্যক্রম স্থগিতের পর গত ১২ মার্চ ফেনী ১ আসনের ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং পৌর ছাত্ৰদলের কমিটি গঠনের লক্ষ্যে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল আজিজ শাকিল ও মোহাম্মদ আবু তালেব রিপনের কাছে ছাত্ৰনেতাদের মধ্যে ত্যাগী নির্যাতিত ও নিয়মিত শিক্ষার্থীদের একই মাসের ১৭ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়।

‎উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটির গঠনে আবেদন আহ্বান করার পর শতাধিক আবেদনপত্র জমা হয়েছে বলে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা আরিফুল হক সুমন জানিয়েছেন। এর মধ্যে উপজেলা কমিটিতে প্রায় ৬০ টি ও পৌর কমিটির জন্য  ৪০টি জীবন বৃত্তান্তসহ আবেদন জমা হয়েছে।

‎প্রার্থীরা তাদের আবেদন ও জীবন বৃত্তান্তে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা,সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সম্পৃক্ততা,রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক জীবন, মামলা সংক্রান্ত তথ্য, সর্বশেষ কার্যক্রম, প্রতিশ্রুতি নিয়ে তথ্য ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন ছবি প্রদান করেছেন। 

‎ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা বলেন, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতাকর্মীরাও সন্তুষ্ট হবেন।

‎জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আবু তালেব রিপন জানান, মেধাবী, ক্লিন ইমেজধারী ও অতীতে মামলা হামলার শিকার হওয়া ছাত্রনেতারা কমিটিতে অগ্রাধিকার পাবে। 

‎একটি সূত্র জানায়, পরশুরাম,ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা এবং পৌর ছাত্রদলের কমিটি গঠনের আগে ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুর সাথে জেলা ছাত্রদলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।ওই বৈঠকের পর কমিটি ঘোষণা করা হতে পারে।

‎ছাত্রদলে থেকে অপরাধ করলে তাদের বিরুদ্ধে বহিষ্কারসহ দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। তিনি বলেন, ছাত্রদল ক্লিন ইমেজের সংগঠন। যারা অপরাধে জড়াবে তারা ছাত্রদলে থাকবেনা। কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ও বর্তমানে ছাত্রত্ব রয়েছে এমন নেতাকর্মীরা কমিটিতে স্থান পাবেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১