রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনীর ২৮টি পেট্রোল পাম্পে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ

ফেনীর ২৮টি পেট্রোল পাম্পে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ

অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধ, জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে ফেনীর ২৮টি ফিলিং স্টেশনে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

এদিকে ট্যাগ অফিসারদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে ফিলিং স্টেশনের দৈনিক মজুদ রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিক-ডিপরডের মাধ্যমে সরবরাহকৃত তেল বুঝে নেওয়া, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিন বার তদারকি করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের তেল মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ফেনী সদর উপজেলার লালপোল স্টার লাইন ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, মহিপাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নজির আহমদ ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হেলাল উদ্দিন, সন্ধানী ফিলিং স্টেশনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আজাদ এবং মুহুরী ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ফরিদা বখতিয়ার ফিলিং স্টেশনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হানিফ, আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিপন চৌধুরী, আব্দুল খালেক ফিলিং স্টেশনে সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আতিকুর রহমান ভূঁইয়া, প্রগতি ফিলিং স্টেশনে সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম, মা মনি ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নাজমুন নাহার, এম এম ফিলিং স্টেশনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই উপজেলার ফতেহপুরের স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, এস রহমান ফিলিং স্টেশনে সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, তেমুহনীর স্টার লাইন ফিলিং স্টেশনে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, স্টার লাইন ফিলিং স্টেশন টার্মিনালে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম ও জেনিথ ফিলিং স্টেশনে সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. রেজওয়ানুল হক শুভকে ট্যাগ অফিসার করা হয়েছে।

ফুলগাজী উপজেলার আলম ট্রেডার্সে ফুলগাজী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিহির কান্তি দেবনাথ, ভাই ভাই ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল্লাহ আরমান দায়িত্ব পালন করবেন।

ছাগলনাইয়া উপজেলার ইকবাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সুলতানা ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মজুমদার ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান মজুমদার, এইচ রহমান ফিলিং স্টেশনে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ভাস্কর মজুমদার, সেবা ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, ইব্রাহিম ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আইনুল হোসাইন জিলানী, সততা ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোনাগাজী উপজেলার মোশাররফ ফিলিং স্টেশনে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হুদা ও ডাকবাংলা ফিলিং স্টেশনে উপজেলা আইসিটি কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে ফেনীর পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়। এ বিজ্ঞপ্তির পর থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও সেনাবাহিনীকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১