বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন :।জিয়া-হারুন ও মিলন-পিপুল পরিষদের জমজমাট প্রচারণা

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন :।জিয়া-হারুন ও মিলন-পিপুল পরিষদের জমজমাট প্রচারণা

দীর্ঘ ২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ২৭ পদে ভোটাভুটির সম্ভাবনায় ব্যবসায়ীদের মাঝে আমেজ সৃষ্টি হয়েছে।

তফসিল মোতাবেক মনোনয়নপত্র দাখিলের দিনে দুই প্যানেলে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। জিয়া-হারুন প্যানেল ও মিলন-পিপুল প্যানেলের বাহিরে আরও দুইজন পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে মোট ১ হাজার ৮শ ৬০ জন ভোটার রয়েছে।

এদিকে বুধবার জিয়া-হারুন পরিষদকে মাছ মার্কা ও মিলন পিপুল পরিষদকে ছাতা মার্কা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক প্রাপ্তির পর থেকে দুটি প্যানেল ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজ শনিবার সকালে জিয়া-হারুন পরিষদ ফেনী বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ করেন। এ সময় তাদের নীতি আদর্শ তুলে ধরে ব্যবসায়ীদের কাছে ভোট কামনা করেন। অপরদিকে মিলন-পিপুল পরিষদ শহরের ট্রাং রোডে ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তারা ব্যবসায়ীদের জন্য নানা পরিকল্পনার কথা তুলে ধরে ভোট কামনা করেন।

প্রসঙ্গত ; তফসিল মোতাবেক ২৮ এপ্রিল মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের দিনে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- যুগ্ম সম্পাদক পদপ্রার্থী এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নুর হোসেন সেলিম ও সদস্য পদপ্রার্থী মোজাম্মেল চৌধুরী।

গত বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ও আগামী ৯ মে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 

এম. এমরান পাটোয়ারী 

ফেনী

০১৮১৯ ৬১০৮০৪

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১