শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

wwwwwwwwww

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ‘সোনালী সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। একই সঙ্গে যেসব শিক্ষার্থী এখনো ফরম পূরণ করতে পারেনি, তাদের ফরম পূরণের কাজ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ মার্চ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয় এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২৯ মার্চ শেষ হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় সময় বাড়ানো হয়েছে।

এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

আরও

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

wwwwwwwwww

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

wwwwwwwwww

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

wwwwwwwwww

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

wwwwwwwwww

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯