বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঈদ যাত্রায় স্বস্তি আনতে পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল ট্রেন চলাচল শুরু

ঈদ যাত্রায় স্বস্তি আনতে পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল ট্রেন চলাচল শুরু

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এবারের ঈদে পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এ বিশেষ ট্রেন সার্ভিস চালু করে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে ‘স্পেশাল-৯’ ও ‘স্পেশাল-১০’ নামে দুটি ট্রেন চলাচল করবে। সূচি অনুযায়ী, স্পেশাল-৯ ট্রেনটি জয়দেবপুর থেকে সকাল ৭টায় ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে পার্বতীপুরে পৌঁছাবে। অপরদিকে স্পেশাল-১০ ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশন থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।

ঈদের পরও যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ট্রেন চলাচল অব্যাহত থাকবে। তখন স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুরে পৌঁছাবে। আর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।

৭ বগি বিশিষ্ট এই ট্রেনটিতে মোট ৪৯৮টি আসন রয়েছে, যা ঈদে অতিরিক্ত যাত্রীচাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, “ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ এই ট্রেন চালু করা হয়েছে। এতে অতিরিক্ত যাত্রীচাপ কমবে এবং নিয়মিত ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না।”

রেল কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগে ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১