শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঈদ সামনে রেখে হাতুড়ির ঠুং-ঠাং শব্দে মুখর নরসিংদীর কামারপল্লি

ঈদ সামনে রেখে হাতুড়ির ঠুং-ঠাং শব্দে মুখর নরসিংদীর কামারপল্লি

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নরসিংদীর বিভিন্ন কামারপল্লিতে বেড়েছে কর্মব্যস্ততা। বছরের অধিকাংশ সময় তুলনামূলক কম কাজ থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা।

আগুনের চুলার তাপ, হাতুড়ির আঘাত আর গলিত লোহা পেটানোর ঠুং-ঠাং শব্দে মুখর হয়ে উঠেছে জেলার বিভিন্ন কামারশালা। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজে ব্যবহৃত দা, ছুরি, চাপাতি, বঁটি, কুড়ালসহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে এখন দম ফেলারও সময় নেই তাদের।

জেলার সদর, মাধবদী, শিবপুর, মনোহরদী, বেলাবো ও রায়পুরা উপজেলার বিভিন্ন কামারপল্লিতে গিয়ে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবিরাম কাজ করছেন কারিগররা। অনেকেই অর্ডারের চাপ সামাল দিতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়েছেন। কেউ পুরোনো দা-ছুরিতে শান দিচ্ছেন, আবার কেউ নতুন করে বিভিন্ন আকার ও মাপের যন্ত্রপাতি তৈরি করছেন।

কামার শিল্পীরা জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করেই তাদের বছরের সবচেয়ে বড় ব্যবসা হয়। বছরের অন্য সময় কৃষিকাজের সরঞ্জাম, ঘরের প্রয়োজনীয় লোহার জিনিসপত্র এবং টুকটাক মেরামতের কাজ করলেও ঈদের মৌসুমে তাদের মূল আয়ের উৎস হয়ে ওঠে কোরবানির সরঞ্জাম তৈরি।

নরসিংদী শহরের কামারশালায় কর্মরত কারিগর গৌরাঙ্গ কর্মকার বলেন, সারা বছর তেমন কাজ থাকে না। কিন্তু কোরবানির ঈদের আগে এক মাস প্রচুর কাজের চাপ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। অনেক সময় রাত জেগেও অর্ডারের কাজ শেষ করতে হয়।

আরেক কারিগর রবিন কর্মকার বলেন, আগে কয়লা ও লোহার দাম অনেক কম ছিল। এখন সবকিছুর দাম বেড়েছে। শ্রমিকদের মজুরিও বেড়েছে। তাই আগের তুলনায় যন্ত্রপাতির দাম কিছুটা বাড়াতে হয়েছে। কিন্তু খরচ বাড়ার কারণে লাভ খুব বেশি থাকে না।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১