শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

দয়াল বললেন, ‘গরীব মানুষ রক্ষা করুন, আমার ৩৬ গরু অন্যহাটে নিয়ে গেছে’

দয়াল বললেন, ‘গরীব মানুষ রক্ষা করুন, আমার ৩৬ গরু অন্যহাটে নিয়ে গেছে’

পবিত্র কুরবানির ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি অস্থায়ী পশুর হাটের উদ্দেশে আসা ট্রলার বোঝাই ৩৬টি গরু জোরপূর্বক বন্দরের একটি হাটে নামানোর অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) দুপুরে শীতলক্ষ্যা নদী দিয়ে আসার পথে বন্দরের ১ নম্বর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মো. দয়াল নামের এক গরু বেপারি সিরাজগঞ্জের শাহাজাদপুর থেকে ৩৬টি গরু নিয়ে শীতলক্ষ্যা নদী ওপর দিয়ে ট্রলারযোগে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশে আসছিলেন। যাত্রাকালীন পথে গরুবোঝাই ট্রলারটি বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাট অংশ অতিক্রম করার আগেই সংঘবদ্ধ একটি গ্রুপ ওই ট্রলারে থাকা গরু ব্যাপারিসহ প্রত্যেককে বেধড়ক মারধর করে জোরপূর্বক গুরু খেয়াঘাটের হাটে নামিয়ে ফেলেন।

এ বিষয়ে ভুক্তভোগী গরু বেপারি মো. দয়াল, আমি ৩৬টি গরু নিয়ে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম, পথেই বেশ কয়েকজন লোক জোরপূর্বক আমাদের ট্রলার থামিয়ে গরু তাদের হাটে নামিয়েছেন। আমাদের একটি গরুর পা-ও ভেঙে ফেলা হয়েছে। আমরা গরীব মানুষ আমাদের রক্ষা করুন।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা জানান, খবরটা শুনে আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। তবে গরু কারা আটকিয়েছে এখনো নিশ্চিত হতে পারিনি, কেউ সঠিকভাবে বিষয়টি পরিষ্কার করতে পারছে। আমি যাচ্ছি। গরু কেউ রাখতে পারবে না।

এ বিষয়ে বন্দর উপজেলার খেয়াঘাট গরুর হাটের ইজারাদার পাপ্পু আহমেদ বলেন, পোলাপান গরু নামিয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছে। ব্যাপারি তার গরু নিয়ে চলে গেছে। ব্যাপারিকে মারধর করার প্রশ্ন করলে তিনি বলে, কাউকে মারধর করা হয়নি। এটা মিথ্যা।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন বলেন, বিষয়টি আমি অবগত। আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং গরু ছেড়ে দিচ্ছেন। বেপারিকে মারধর করার বিষয়টি এখনো নিশ্চিত হইনি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১