সারা দেশ
দুমকিতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
রাজিব সুজন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে একটি পিকআপ ভ্যানের গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র্যব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ পটুয়াখালী ও বরিশালের একটি দল সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালায়। এ সময় রাস্তায় ফেলে রাখা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬) তল্লাশি করে এর নিচে থাকা গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।র্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এই মাদক চালানের সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।
আরও
সারা দেশ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...
২০২৬-০৭-১৭ ২২:৪৩
সারা দেশ
পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...
২০২৬-০৭-১৭ ২২:৪১
সারা দেশ
সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...
২০২৬-০৭-১৭ ২২:৩৯
সারা দেশ
মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...
২০২৬-০৭-১৭ ২২:৩৭
সারা দেশ
মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...
২০২৬-০৭-১৭ ২২:৩১
সারা দেশ
ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামত...
২০২৬-০৭-১৭ ২২:২৭