শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

সখীপুরে সংবাদ সম্মেলন

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু।

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু।

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দলীয় পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে সখীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। শাজাহান সাজু গত পাঁচ মাস আগে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

লিখিত বক্তব্যে শাজাহান সাজু বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ২২ বছর ধরে তিনি জেলা বিএনপির সহসভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত প্রায় পাঁচ মাস আগে দলীয় হাই কমান্ডের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা বিএনপি তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তিনি বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এবং দলীয় নেতাকর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি পুনরায় দলীয় পদে ফেরার সুযোগ চান। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি ও তাঁর পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে এবং ১০ বার কারাবরণ করতে হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদ, উপজেলা ওলামা দলের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল জুয়েল, সদস্যসচিব নাসির উদ্দিন এবং সখীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১