জানা যায়, ভোর আনুমানিক ৪ টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড) জালকুড়ি ওভারপাসের সামনে ৭ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত ডিবি পুলিশের পরিচয় দেয়। এ সময় তারা মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুল মালেকের (৪৬) গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে মারধর করে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়।
এবিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সেকান্দার জানান, ভুক্তভোগী থানায় এসেছিলেন অভিযোগ করার জন্য। আমরা শুনেছি ঘটনাটা। তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।