রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ধামরাইয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ধামরাইয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা একটি মামলায় রাসেল হোসেন (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ জুন) ভোরে উপজেলার সুয়াপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাসেল হোসেন (২৫)। তিনি ধামরাই উপজেলার সুয়াপুর এলাকার বাসিন্দা। মামলার তদন্তসংশ্লিষ্ট নথিতে তাকে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ধামরাই বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত এক পিকআপচালক পরবর্তীতে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৭-৮ হাজার নেতাকর্মীদের আসামি করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সেদিন বিকেলে ধামরাই বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান করছিলেন। এ সময় অস্ত্রধারী একদল ব্যক্তি আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে বাদী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আদালতে জমা দেওয়া তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার রাসেল হোসেন মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে আটক হয়েছেন। তদন্তের সময় সাক্ষ্য-প্রমাণ এবং বিভিন্ন সূত্র থেকে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর চারটার দিকে অভিযান চালিয়ে রাসেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে অনুসন্ধানের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন। ভবিষ্যতে প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার রাসেল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১