মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঢাকার দক্ষিণ সিটির ৬০ শতাংশের বেশি বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা

ঢাকার দক্ষিণ সিটির ৬০ শতাংশের বেশি বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিপুল সংখ্যক বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আব্দুস সালাম।

শুক্রবার (৫ জুন) রাজধানীর ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আব্দুস সালাম বলেছেন, বিভিন্ন এলাকায় পরিচালিত জরিপ ও অভিযানে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বাড়িতে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার উপস্থিতি মিলেছে, যা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আব্দুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়। এ জন্য প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র বা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে, কারণ এসব স্থানই এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র।

তিনি বলেন, নগরীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, শুধু বাসাবাড়ির ভেতর নয়, আশপাশের পরিবেশও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

অনুষ্ঠানে নগর উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন আব্দুস সালাম। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে খেলার মাঠসহ শিক্ষাবান্ধব অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে।

ডেঙ্গুর মৌসুম শুরুর প্রেক্ষাপটে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। রাজধানীতে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১