শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থানসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই রিজভী পরিবহনের একটি ট্রাক সেখানে এসে পড়ে। সংঘর্ষ এড়াতে চেষ্টা করলেও পেছন থেকে আসা সবুরা পরিবহনের আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে আঘাত হানে। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আব্দুল রহমান বলেন, “হঠাৎ বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। বাইরে এসে দেখি একের পর এক গাড়ি ধাক্কা খাচ্ছে।”

স্থানীয় বাসিন্দা আকবর হোসেন বলেন, “দুর্ঘটনার পর আমরা দ্রুত গিয়ে আহতদের উদ্ধার করি। অনেকেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন।”

দুর্ঘটনার কারণে মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচল করছে।

এ ঘটনায় মহাসড়কের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ইউটার্ন ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১