মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

দেশের ইতিহাসে সবচেয়ে গণমুখী বাজেট: মীর শাহে আলম

দেশের ইতিহাসে সবচেয়ে গণমুখী বাজেট: মীর শাহে আলম

বিএনপি সরকারের ঘোষিত প্রথম জাতীয় বাজেটকে দেশের ইতিহাসে সবচেয়ে গণমুখী, জনকল্যাণমুখী ও বাস্তবধর্মী বাজেট হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, এই বাজেট কোনো বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর জন্য নয়; বরং দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখেই এটি প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং সন্ধ্যায় নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বাজেট উপলক্ষে আয়োজিত পৃথক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে। শিক্ষা খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়ে একটি দক্ষ, আধুনিক ও জ্ঞানভিত্তিক জাতি গঠনের ভিত্তি তৈরি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে অতীতের তুলনায় প্রায় তিনগুণ বরাদ্দ রেখে সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো ক্যান্সার রোগীদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। একই সঙ্গে মাতৃস্বাস্থ্য, শিশুসেবা, ওষুধের প্রাপ্যতা বৃদ্ধি এবং হাসপাতালের সেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। সুস্থ জনগোষ্ঠীই একটি উন্নত রাষ্ট্রের প্রধান শক্তি বলে সরকার বিশ্বাস করে।

মীর শাহে আলম বলেন, গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—সব শ্রেণির মানুষের প্রয়োজন ও প্রত্যাশা বিবেচনায় নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং কৃষি, শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা হবে।

তিনি বলেন, “এই বাজেট শুধু একটি অর্থনৈতিক পরিকল্পনা নয়; এটি একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রূপরেখা। জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার দৃঢ়ভাবে কাজ করে যাবে।”

এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে মীর মুগ্ধ স্কয়ারে গিয়ে শেষ হয়। অন্যদিকে মোকামতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে থেকে আরেকটি আনন্দ মিছিল বের হয়ে মহাসড়ক ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

দুই কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বাজেটকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ এবং সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১