বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

দাউদকান্দিতে শুরু হলো তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলা

দাউদকান্দিতে শুরু হলো তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলা

'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এবং ‘আমার ভূমি, আমার অধিকার, অটোমেটেড ভূমিসেবা এখন সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।

 ১৯ মে ২০২৬, রোজ মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কাটা ও আকাশে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার।

নাগরিকদের কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুততম সময়ে ডিজিটাল সেবা প্রদান এবং ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল থেকে সরাসরি ভূমিসংক্রান্ত নানামুখী সেবা দেওয়া হচ্ছে ​ই-নামজারি,​খতিয়ান ও পর্চা,​ভূমি উন্নয়ন কর, ​পরামর্শ ও তথ্য কেন্দ্র।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন,বর্তমান সরকার ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল করেছে। সাধারণ মানুষ যেন কোনো রকম দালালের খপ্পরে না পড়ে সরাসরি এবং স্বচ্ছতার সাথে নিজেদের অধিকার বুঝে নিতে পারেন, সেটাই এই মেলার মূল উদ্দেশ্য। আমরা ভূমিসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্যে উপজেলা ভূমি কর্মকর্তা রেদওয়ান ইসলাম বলেন, "অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে এখন জালিয়াতি ও হয়রানির সুযোগ বন্ধ হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় এসে দাউদকান্দির যেকোনো নাগরিক তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান এবং সঠিক তথ্য জেনে নিতে পারবেন।

​মেলাটি আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গণে সেবাগ্রহীতা ও স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১