দামুড়হুদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
|
২০২৬-০৫-১১ ১৭:০৩
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে বাড়ির পাশের ভৈরব নদে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহমান কানাইডাঙ্গা গ্রামের তার বাবা আব্দুল জব্বারের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু রহমান। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করেন।
পরে বাড়ির পাশের ভৈরব নদ থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো তথ্য পৌছায়নি।