শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

একেবারে শেষ মুহূর্তের গোলে বায়ার লেভারকুসেনের বিপক্ষে প্রথম লেগে হার এড়িয়েছিল আর্সেনাল। ফিরতি লেগে ঘরের মাঠে তাদের জিততেই হতো। আধিপত্য দেখিয়ে সেই জয় আদায় করে নিয়েছে মিকেল আর্তেতার দল। এবেরেশি এজে ও ডেকলান রাইসের গোলে লেভারকুসেনকে ২-০ ব্যবধানে হারিয়ে গানাররা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে।

গতকাল (মঙ্গলবার) রাতে এমিরেটস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাবটিকে আতিথ্য দেয় আর্সেনাল। বল দখলে সফরকারী লেভারকুসেন এগিয়ে থাকলেও (৫৯ শতাংশ) বাকি সবদিক থেকে তাদের বিরুদ্ধে দাপট ছিল স্বাগতিকদের। গোলের জন্য ২০টি শট নিয়ে আর্সেনাল ১৩টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১০ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল লেভারকুসেনের। অ্যাগ্রিগেটে গানারদের জয় ৩-১ ব্যবধানে।

খেলার শুরু থেকেই স্বাগতিকরা চেপে ধরে লেভারকুসেনকে। যদিও দুর্দান্ত কয়েকটি সেভের সুবাদে অক্ষত থাকে তাদের গোলবার। আর্সেনালের একের পর এক আক্রমণ প্রতিপক্ষের বক্সেই থেমেছে। এরপর ম্যাচের ডেডলক ভাঙে ৩৬ মিনিটে। লিয়েন্দ্রো ট্রোসার্ডের বাড়ানো পাস পেয়ে এবরেশি এজে শরীর ঘুরিয়েই জোরালো শট নিয়েছেন। সেই বল কাছের পোস্টে উপরের কোণা দিয়ে জাল কাঁপায়। 

চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম গোল পেলেন এজে। গত গ্রীষ্মে আর্সেনালে যোগ দিয়ে চলতি মৌসুমে এই ইংলিশ মিডফিল্ডারের গোলসংখ্যা হলো ৯টি। প্রথমার্ধে লেভারকুসেনের গোল হজমের সংখ্যা আরও বাড়েনি গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে। অন্যদিকে, আর্সেনাল রক্ষণকে বেশি পরীক্ষায় ফেলতে পারেনি দলটি। স্বাগতিকরা লিড দ্বিগুণ করে ৬৩তম মিনিটে। রাইস প্রায় একক নৈপুণ্যে দারুণ গোল করেছেন। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে গোললাইন অতিক্রম করে।

ব্যবধান কমাতে মরিয়া লেভারকুসেন বেশ কয়েকটি আক্রমণ করলেও বল জালে পৌঁছাতে পারেনি। ফলে ফিরতি লেগে ২-০ এবং দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হার নিয়ে তাদের বিদায়ঘণ্টা বাজলো। কোয়ার্টার ফাইনালে উঠা আর্সেনালের প্রতিপক্ষও নির্ধারিত হয়েছে। নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটকে ৫-০ এবং অ্যাগ্রিগেটে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে স্পোর্টিং সিপি। আগামী ৮ এপ্রিল তাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে দেখা হবে আর্সেনালের।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭