রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৩৪, উদ্ধার ইয়াবা ও গাঁজা

চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৩৪, উদ্ধার ইয়াবা ও গাঁজা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মহানগরের বিভিন্ন থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার মতো অপরাধ দমনে নগরীর সব থানায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে ৪ জন, চাঁদাবাজির অভিযোগে ২ জন এবং জুয়ার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানে কোতোয়ালি থানায় ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে চান্দগাঁও থানায় ৪০ পিস ইয়াবা ও ৮৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

সিএমপি জানিয়েছে, নগরীতে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১