বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চকরিয়ায় প্রেমিক যুগল উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের লঙ্কাকাণ্ড , নারীকে পেটানোর ভিডিও ভাইরাল

চকরিয়ায় প্রেমিক যুগল উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের লঙ্কাকাণ্ড , নারীকে পেটানোর ভিডিও ভাইরাল

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভিকটিম উদ্ধারের নামে এক নারীকে মারধরের অভিযোগে পুলিশের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চকরিয়া থানার এসআই মো. আরকানুল ইসলামের (আরাকান) নেতৃত্বে তিন পুলিশ সদস্য মিলে এক নারীকে লাঠিপেটা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলার এক তরুণী (২০) প্রেমের সম্পর্কের সূত্র ধরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার নুরুল আমিন (২৪), ওরফে গুরা মিয়ার সঙ্গে বাড়ি থেকে চলে আসেন।

পরে উভয় পরিবারের সম্মতিতে দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মেয়ে পক্ষের কয়েকজন ওই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে চকরিয়া থানা পুলিশের একটি দল তরুণীকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তরুণী পুলিশের সঙ্গে যেতে রাজি না হওয়ায় প্রথম টিম তাকে আনতে ব্যর্থ হয়। পরে এসআই মো. আরকানুল ইসলামের নেতৃত্বে আরও একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে।

লাঠিচার্জের সময় স্থানীয় নুরু মাঝির ছেলে নুরুল আমিন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন।

খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে আহত নুরুল আমিনকে স্থানীয় লোকজন প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আরকান জানান, ভিকটিম কে উদ্ধারের জন্য খাটের মধ্যে লাঠির বাড়ি দিয়ে ভয় লাগানো হয়ছে, এর বেশি কিছু না।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১