শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

চিকিৎসকদের নিরাপত্তায় প্রতি উপজেলায় থাকবেন ১০ আনসার সদস্য: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় প্রতি উপজেলায় থাকবেন ১০ আনসার সদস্য: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে চিকিৎসকদের টার্গেট করছে, যা সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি জানান, ঈদের পর প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য ও একজন প্লাটুন কমান্ডার অস্ত্রসহ মোতায়েন করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও নিরাপত্তা জোরদার করা হবে, যাতে চিকিৎসকরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টেন্ডার ও আউটসোর্সিংকে কেন্দ্র করে গড়ে ওঠা দুর্নীতিবাজ চক্র এখনো সক্রিয় রয়েছে এবং সরকার এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে। কিছু হাসপাতালে রোগীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে, যার মধ্যে খুলনার একটি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অনিয়মের প্রমাণ মিলেছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, দেশে হাম নিয়ন্ত্রণে ব্যাপক টিকাদান কর্মসূচি চলছে এবং ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ১০৪ শতাংশ শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় পর্যাপ্ত টিকা সংগ্রহ এবং সিরিঞ্জ সংকট সমাধান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

জাতীয়

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জাতীয়

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

জাতীয়

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯