শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে এনসিপি থেকে জেলা আহ্বায়কসহ ৪ নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে এনসিপি থেকে জেলা আহ্বায়কসহ ৪ নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জেলা আহ্বায়ক মো. আলাউল হকসহ চারজন নেতা দলীয় দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

একই সঙ্গে পদত্যাগপত্র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো হয়েছে।

পদত্যাগকারী নেতাদের মধ্যে জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া রয়েছেন।

দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন। মো. আলাউল হক জানিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দায়িত্ব পালন করতে পারছিলেন না। নাজমুল হুদা খান রুবেল বলেন, এনসিপিতে যোগ দেওয়ার পর সময়ের সঙ্গে তাদের প্রত্যাশার প্রতিফলন না হওয়ায় হতাশা থেকে পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন মো. আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে তাকে জেলা আহ্বায়ক হিসেবে পদায়ন করা হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১