শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, জীবননগরে জরিমানা ৫০ হাজার

ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, জীবননগরে জরিমানা ৫০ হাজার

চুয়াডাঙ্গার জীবননগরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে পরিবেশ ও বায়ুদূষণের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার খয়েরহুদা গ্রামের পাশের মাঠে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান (৫০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর দে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খয়েরহুদা গ্রামের সংলগ্ন মাঠে প্রায় দুই মাস আগে অস্থায়ী কারখানা গড়ে তোলেন আব্দুর রহমান। সেখানে ট্রাক, বাস ও আইপিএসসহ বিভিন্ন যানবাহনের পুরোনো ব্যাটারি মজুদ করে সেগুলো পুড়িয়ে সিসা ও অন্যান্য উপাদান সংগ্রহ করা হচ্ছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করা হয়। এ সময় কারখানার কাঁচামাল, পুরোনো ব্যাটারি ও যন্ত্রপাতি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেন, হিসাবরক্ষক লক্ষিকান্ত কুমারসহ জীবননগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খয়েরহুদা গ্রামের বয়ারগাড়ি মাঠে অবৈধভাবে গড়ে ওঠা ওই কারখানায় প্রতিদিন রাতে পুরোনো ব্যাটারি গলানো হতো। এতে সিসা ও এসিড থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় দুর্গন্ধ তৈরি করছিল। এতে সন্তোসপুর, ধোপাখালী, একতারপুর, উথলী, সেনেরহুদা, মৃগমারী ও দেহাটিসহ আশপাশের গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েন।

তাদের ভাষ্য, রাত ১০টার পর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় শুরুতে আতঙ্ক তৈরি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

চিকিৎসকদের মতে, এ ধরনের বিষাক্ত ধোঁয়া শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় এবং পরিবেশ, ফসল ও প্রাণিকুলের জন্যও ক্ষতিকর।

এ ঘটনায় অভিযানের পর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, সাময়িকভাবে বন্ধ না রেখে স্থায়ীভাবে এ ধরনের অবৈধ কারখানা বন্ধ করা প্রয়োজন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১