বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু: সদরঘাটের ওপর চাপ কমলো

বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু: সদরঘাটের ওপর চাপ কমলো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের সুবিধার্থে এবার বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এই নতুন উদ্যোগের ফলে চিরচেনা সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর যাত্রীচাপ অনেকাংশে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় ‘এমভি টিপু’ লঞ্চটি বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিন রুটে যাত্রার মাধ্যমে এই ঘাটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রথম দিনের প্রথম লঞ্চটিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিআইডব্লিউটিএ-এর শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান জানান, বসিলা ব্রিজ সংলগ্ন এই লঞ্চঘাট থেকে আজ সারাদিনে মোট ৬টি লঞ্চ বিভিন্ন নৌপথের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঈদের আগের দিন পর্যন্ত নিয়মিতভাবে এখান থেকে যাত্রী পরিবহন করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে ৮টা ৩০ মিনিটে শরীয়তপুরের উদ্দেশ্যে ‘এমভি ইমাম হাসান-৫’ এবং বেলা ১১টায় চাঁদপুরের উদ্দেশ্যে ‘এমভি ঈগল-৪’ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দুপুর ও বিকেলের সূচিতে রয়েছে ইলিশা ও গলাচিপাগামী বড় কয়েকটি লঞ্চ।

এছাড়া শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকেও আজ সকাল থেকে চাঁদপুর ও বরিশালের উদ্দেশ্যে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, বসিলা থেকে দুপুর ১২টায় ইলিশার উদ্দেশ্যে ‘এমভি টিপু-৬’, দুপুর ১টা ৩০ মিনিটে গলাচিপার উদ্দেশ্যে ‘এমভি বোগদাদীয়া-১২’ ও ‘এমভি শরীয়তপুর-৩’ এবং বিকেল ৫টা ৩০ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ‘এমভি ইয়াদ-১’ ছেড়ে যাবে। নতুন এই পয়েন্টগুলো থেকে লঞ্চ চলাচলের ফলে ঢাকা শহরের পশ্চিমাংশের মানুষ এখন খুব সহজেই যানজট এড়িয়ে নৌপথে যাতায়াত করতে পারছেন।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

জাতীয়

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জাতীয়

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

জাতীয়

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

জাতীয়

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯