শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধ

বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধের কারণে ব্যর্থ হয়েছে। বিএসএফ লোকজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করলে সীমান্তে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে। বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার ও আজ শনিবার (২৭ জুন) দিনভর বিএসএফ ও বিজিবি মুখোমুখি অবস্থানে ছিল।

শেষ পর্যন্ত বিএসএফ অনুপ্রবেশকারীদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠাতে পারেনি। গত এক সপ্তাহ ধরে বিএসএফ বড়লেখার বোবারথল-ষাটঘরি ও আশপাশের এলাকায় বিভিন্ন গ্রুপে অবৈধ অনুপ্রবেশকারীদের শূন্যরেখার ওপারে জড়ো করার চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি বিজিবির নজরে এলে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়।

বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবারও একই সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা চালানো হলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ভেস্তে যায়।

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর প্রায় ৭০ শতাংশই বড়লেখায় অবস্থিত। এ এলাকার বেশিরভাগ অংশই দুর্গম, গভীর জঙ্গলে ঘেরা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত এলাকা গহীন অরণ্যে আবৃত।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালাচ্ছে। পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় জনসাধারণও সহযোগিতা করছে। শনিবারও বিএসএফের একাধিক চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে তিনি জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১