রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বরগুনায় শিশুদের জীবন সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় শিশুদের জীবন সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনীয়তা বাড়ানোর কৌশল নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। কর্মশালায় বিভিন্ন বেসরকারি সংস্থা, অভিভাবক, সাঁতার প্রশিক্ষক, আঁচল মা (শিশুযত্ন কেন্দ্রের যত্নকারী), ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটির সভাপতি, গণমাধ্যমকর্মীসহ ২৫ জন অশগ্রহণ করেন।

কর্মশালা পরিচালনা করেন সিআইপিআরবি ডেপুটি ডিরেক্টর আবুল বরকত, কমিউনিকেশন ডেপুটি ম্যানেজার ফারহানা ফেরদৌস, কমিউনিকেশন ম্যানেজার আরপোনা ঘোষ, ম্যানেজার- রিসোর্স মবিলাইজার শাহমিনা মান্নান, এরিয়া কো-অর্ডিনেটর রজত সেন। তারা জানান, বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩৯ জন শিশু পানিতে ডুবে মারা যায়। ভৌগোলিক কারণে বাড়ির আশেপাশে প্রচুর পুকুর, ডোবা ও নদী থাকায় বরিশাল বিভাগে এই মৃত্যুর হার জাতীয় পর্যায়ের চেয়ে ৩ গুণ বেশি। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অঞ্চলে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি দিন দিন আরও বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং শিশুদের জীবন সুরক্ষায় সিআইপিআরবি তালতলীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সহনশীল করার বিভিন্ন কৌশল নির্ধারণে এই কর্মশালার উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, সিআইপিআরবি শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে তালতলিতে যুক্তরাজ্যের দাতা সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইন্সটিটিউশন (আরএনএলআই) এবং প্রিন্সেস শার্লিন অব মোনাকো ফাউন্ডেশন এর অর্থায়নে ২০১৬ সাল থেকে ভাসা ও নিরাপদে ভাসা প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় বর্তমানে সিআইপিআরবি ১০০টি আঁচল (শিশুযত্ন কেন্দ্র) পরিচালনার মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী ২,৫০০ শিশুকে পানিতে ডুবা থেকে সুরক্ষা দিচেছ। একইভাবে প্রকল্পটির আওতায় গত ৭ বছরে প্রায় ১৪,০০০ শিশুকে সাঁতার শেখানো হয়েছে। চলতি বছর ৬ থেকে ১০ বছর বয়সী ২,৮০০ শিশুকে সাঁতার শেখানোর পরিকল্পনা রয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১