মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ব্রাজিল ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা

ব্রাজিল ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শরীয়তপুরে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে। এরই অংশ হিসেবে ব্রাজিল ফ্যান ক্লাব শরীয়তপুর-এর উদ্যোগে শুক্রবার (৫জুন) বিকেল ৩টায় একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রাটি শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ব্রাজিল দলের সমর্থকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে ব্রাজিল ভক্তদের হলুদ রঙের জার্সি, টি-শার্ট বা শার্ট পরিধান করে শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা বহনের অনুরোধও করা হয়েছে।

এর আগে শরীয়তপুরে ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মোটরসাইকেল শোভাযাত্রায় বিপুলসংখ্যক ভক্তকে হলুদ জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। আয়োজকদের মতে, খেলাধুলার প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন।

ব্রাজিল ফ্যান ক্লাব শরীয়তপুরের নেতারা জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সকল ব্রাজিল সমর্থকদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১