শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পাহাড় ধ্বসের মতো ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দী। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।

আশঙ্কাজনক এ পরিস্থিতি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ, ব্যতিক্রম নন তারকারাও। দুদিন ধরে শোবিজের অনেকেই বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। সবাইকে মিলেমিশে এই সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন।

গায়িকা-অভিনেত্রী সাবরিনা পড়শী তার ফেসবুকে লিখেছেন, ‘দেশের বিভিন্ন এলাকার বন্যার ছবি ও ভিডিওগুলো দেখে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কত পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে—ভাবলেই কষ্ট লাগে।’

সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে পড়শী লেখেন, ‘এই কঠিন সময়ে যার যতটুকু সামর্থ্য আছে, আসুন নিজের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাছে ছোট মনে হওয়া সাহায্যটুকুও হয়তো কারও জন্য এই মুহূর্তে অনেক বড় ভরসা হতে পারে।’

সবশেষে গায়িকা পরামর্শ ও প্রার্থনা জানিয়ে লিখেছেন, ‘বন্যাকবলিত এলাকার সবাই নিরাপদে থাকুন এবং আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন। আমিন।’

এর আগে বন্যা পরিস্থিতি নিয়ে মন খারাপের কথা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, তানজিম সাইয়ারা তটিনী, অভিনেতা ইরফান সাজ্জাদসহ বেশ কয়েকজন।

আরও

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বিনোদন

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জ...

২০২৬-০৭-১৯ ১৮:২২

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫