সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বিভিএম পদক পেলেন নীলফামারীর জেলা আনসার কমান্ড্যান্ট

বিভিএম পদক পেলেন নীলফামারীর জেলা আনসার কমান্ড্যান্ট

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক-২০২৬ (বিভিএম) অর্জন করেছেন নীলফামারী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া। গত ২০ মে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন তারেক রহমান।

কর্মজীবনে দক্ষতা, পেশাদারিত্ব এবং বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানজনক পদকে ভূষিত করা হয়। এর আগে ২০২৪ সালে তিনি প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা পদক লাভ করে প্রশংসিত হন।

পদক প্রাপ্তির পর জেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বাহিনীর সুনাম আরও বৃদ্ধি করবেন।

এ বিষয়ে মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি নীলফামারী জেলা আনসার ও ভিডিপির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও দেশের সেবা ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”
তার এ অর্জনে নীলফামারী জেলার আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১