মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বিশ্ব পরিবেশ দিবসে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

বিশ্ব পরিবেশ দিবসে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

"প্লাস্টিক মুক্ত কুয়াকাটা" স্লোগানকে সামনে রেখে কুয়াকাটায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্রসৈকতে ব্যাপক পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎"প্লাস্টিক মুক্ত কুয়াকাটা" স্লোগানকে সামনে রেখে কুয়াকাটায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্রসৈকতে ব্যাপক পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ জুন) সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও COALS Global-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ, বিপিএম (সেবা), কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেফ শরীফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এছাড়া COALS Global-এর পক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেহেরিন মাজিদ এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুইনুল আহসান ফয়সাল উপস্থিত ছিলেন।

‎দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কুয়াকাটা সমুদ্রসৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ নানা ধরনের বর্জ্য সংগ্রহ করেন। পাশাপাশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

‎বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সমুদ্র উপকূলীয় এলাকায় পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

‎আয়োজকরা জানান, কুয়াকাটা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১