মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই: সংস্কৃতিমন্ত্রী

বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি কিংবা যেই অন্যায় কাজ করবে, তাকে আইনের আওতায় আনা হবে।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে নড়াইল সার্কিট হাউজে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি সরকার গঠনের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছেন, যা নারীর ক্ষমতায়নের জন্য একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। তিনি বলেন, বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। কে ভোট দিয়েছে আর কে দেয়নি এ প্রশ্ন তোলার সময় এখন নয়। সরকারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে সেবা দেওয়া।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সব ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে প্রধান লক্ষ্য। দল–মত নির্বিশেষে মানুষের মুখে হাসি ফোটানোই রাজনীতির মূল স্বার্থকতা। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা হবে। বিশেষ করে নদী-নালা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা এবং স্থানীয় অবকাঠামোর উন্নয়ন ঘটানো সরকারের অগ্রাধিকার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরে মন্ত্রী নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই উদ্যোগ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, সারা দেশের হারিয়ে যাওয়া খাল ও নদী পুনরুদ্ধার এবং খননের মাধ্যমে কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নই এ উদ্যোগের লক্ষ্য। খাল খনন কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল–১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি.এম. আব্দুল মোমিন, নড়াইলের পুলিশ সুপার মুহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-জেনারেল) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

খাল খনন উদ্বোধনের পর মন্ত্রী ও অন্যান্য অতিথিরা খালের পাড়ে বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১