শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহার, এলাকায় ক্ষোভ

বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহার, এলাকায় ক্ষোভ

বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ এসএস ডিপি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার অ্যাসেম্বলির কিছু আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অ্যাসেম্বলির নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। 

এ সময় প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজুল ইসলাম বিদ্যালয়ে পৌঁছালে কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরে বেরিকেড সৃষ্টি করে। তারা প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং কেন দেরিতে আসেন ও কেন শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছে এ বিষয়ে প্রশ্ন তোলে।

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয় নির্ধারিত সময় অনুযায়ী খোলা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত হয়ে গেট খুলে শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হয়।

অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি গাউস কাজী প্রধান শিক্ষককে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেনও শিক্ষার্থীদের সামনে মারতে উদ্যত হয়। এ সময় বিএনপি নেতা বলেন, আমি ইউনিয়নের সভাপতি আমার কথায় প্রতিষ্ঠান চলবে। আপনি 

আমার কথা শোনেন না, বেয়াদব আমার কথা না শুনলে প্রতিষ্ঠান চালানো যাবেনা বলে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন ।

পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়েন। পরে সহকর্মী শিক্ষকরা তাকে সান্ত্বনা দেন।

ঘটনার পর এলাকায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকরা এ ধরনের আচরণে হতাশা প্রকাশ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সঙ্গে এমন আচরণে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১