বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বগুড়াকে আধুনিক নগরী গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়াকে আধুনিক নগরী গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়াকে আধুনিক, পরিকল্পিত ও যানজটমুক্ত মহানগর হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বগুড়াসহ দেশের সব মহানগরকে আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনা হবে।

রোববার (২৪ মে-২০২৬) দুপুরে বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া সিটির প্রথম নগরপিতা এম আর ইসলাম স্বাধীন।

সভায় প্রতিমন্ত্রী জানান, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে শহরের ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে উচ্ছেদ হওয়া হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, “ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। এটি দখলমুক্ত রাখা হবে। একই সঙ্গে হকারদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।”

সভায় বগুড়াকে ঘিরে সরকারের বেশ কয়েকটি বড় উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে

বগুড়া ওয়াসা গঠন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা

মেট্রোপলিটন পুলিশ গঠন

মাটিডালী থেকে বনানী পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু

তিনমাথা রেলগেটে ওভারপাস নির্মাণ

সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ

আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ

প্রতিমন্ত্রী দাবি করেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়ার নগরজীবনে আমূল পরিবর্তন আসবে এবং শহরটি “তিলোত্তমা বগুড়া” হিসেবে পরিচিতি পাবে। তিনি আরও জানান, ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন প্রধানমন্ত্রী নিজেই করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন রনি এমপি, আহসানুল তৈয়ব জাকির, রাজিয়া সুলতানা এবং মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরে প্রতিমন্ত্রী দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১