শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বেশি দামে ডিজেল বিক্রি করায় অর্থদণ্ড, তেল বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট

বেশি দামে ডিজেল বিক্রি করায় অর্থদণ্ড, তেল বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে ডিজেল বিক্রি করার অপরাধে মেহেরপুরের গাংনী বাজারের বজলু মিয়া নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত প্রায় ২০০০ লিটার ডিজেল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন। 

মেহেরপুরের জাকির ট্রেডার্স থেকে ১১৫ টাকা লিটার দরে ডিজেল কিনেছিলেন বলে দাবি করেন বজলু মিয়া। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা থেকে গাংনী শহরের কুষ্টিয়া সড়কের বজলু ট্রেডার্স প্রতি লিটার ডিজেল ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। ‌বজলু মিয়া বিপিসির এজেন্ট হিসেবে তেল বিক্রি করেন। তবে সরকারি মূল্যের বেশি ধরে বিক্রি করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বজলু মিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। ‌

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, প্রতি লিটার ডিজেলের সরকারী দর ১০১ টাকা লিটার। এই দরে উপস্থিত কৃষকদের মাঝে ২০০০ লিটার তেল বিক্রি করে দেওয়া হয়েছে। ‌ ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে তাকে হুশিয়ার করা হয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১