শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের সারি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১

বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের সারি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পাবলিক মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে মাঠজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার সময় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলামের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অনুষ্ঠানে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. সহিদুল আলম তালুকদার এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাক মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, সামনের সারিতে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু বলেন, সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও দ্রুত তা নিরসন করা হয়েছে। এতে মূল অনুষ্ঠানের কোনো বিঘ্ন ঘটেনি এবং নির্ধারিত সূচি অনুযায়ী কুচকাওয়াজ ও ডিসপ্লে সম্পন্ন হয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা চলছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো দায়িত্বশীল নেতার তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১