মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বান্দরবানে মেঘলায় পাহাড়ের মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবানে মেঘলায় পাহাড়ের মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের মেঘলা এলাকায় একটি পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা পর্যটন এলাকার কাছাকাছি লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) ও তাঁর চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাঁদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত থেকে মা–মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তাঁদের স্বজনরা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মেঘলা এলাকার একটি উঁচু পাহাড়ের নিচে তাঁদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল–এর মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, পাহাড়ের চূড়া থেকে পড়ে তাঁদের মৃত্যু হতে পারে। তবে ঘটনাটি অন্য কোনো কারণে ঘটেছে কি না, তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, “মেঘলা এলাকা থেকে মা–মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১