শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বি.এস.জি.(অনার্স) লেভেল-১, সিমেস্টার-১ (জানুয়ারি-জুন/২০২৬) এর নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ এবং কৃতি শিক্ষার্থীদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহিদুল হক। এসিস্ট্যান্ট প্রফেসর ড. শিরীন আক্তার ও ড. মোহাম্মদ মাসুদ রানা'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন ওরিয়েন্টেশন- ২০২৬ এর সমন্বয়ক কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাসুম আহমাদ। 

অনুষ্ঠানে কৃষি অনুষদের উপর একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান ও প্রফেসর ড. মাহফুজা জাহান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ 'ডিনস অ্যাওয়ার্ড' প্রদান, যেখানে অনুষদের মেধা তালিকায় অনন্য কৃতিত্ব অর্জনের জন্য ১২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেয়া হয়। 

এসময় নবীন শিক্ষার্থীদের পক্ষে দুইজন ছাত্র-ছাত্রী অনুভূতি ব্যক্ত করেন এবং পরবর্তীতে বিভাগীয় প্রধানদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের পক্ষে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো: হাবীবুর রহমান ও প্রফেসর ড. আবু জোফার মো: মোসলেহ উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া নবীন ও ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষার অগ্রদূত এবং কৃষি বিপ্লবের অন্যতম প্রাণকেন্দ্র।

 তিনি নবীনদের আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তিতে দক্ষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বিশ্বজুড়ে কাজের সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং অন্যদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে বলেন। অনুষ্ঠানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৩২০ জন নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবকবৃন্দ, অনুষদীয় শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন বলে জনসংযোগ ও প্রকাশনা দফতর নিশ্চিত করেছে।

আরও

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ...

২০২৬-০৭-১৪ ২৩:১৯

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষা-ক্যাম্পাস

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯