শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাকৃবি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

বাকৃবি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ‘পার্ক চুং হি স্কুল অফ পলিসি অ্যান্ড সেমাউল’ (PSPS) এর একটি প্রতিনিধিদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এলে বাকৃবি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ প্রতিনিধিদলকে স্বাগত জানায়।

রবিবার (১১ জুলাই) বাকৃবির হলরুমে তাদের তাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন PSPS এর ডিন এবং আন্তর্জাতিক উন্নয়ন ও সেমাউল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জিয়ং জু লি; PSPS এর ভাইস ডিন এবং বিশেষ শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সিওক মিন ইউন; এবং PSPS এর প্রশাসনিক কার্যালয়ের ব্যবস্থাপক মিস জং চুন লি।

কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকারের উদ্যোগে বাকৃবি ও ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।

সফরকালে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় বাকৃবি ও ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ—সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধিদলটি বাকৃবি'র উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাকৃবি ও ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

এই সফরটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী একাডেমিক ও গবেষণা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১