শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবি নিরাপত্তা শাখার সামনেই ঝুঁকি,দুর্ভোগ

বাকৃবি নিরাপত্তা শাখার সামনেই ঝুঁকি,দুর্ভোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার প্রধান সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। খানাখন্দে ভরা এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা শাখার ফটকের সামনে সড়কের অবস্থা এতটাই বিপজ্জনক যে, প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয়, ভাঙা রাস্তার অজুহাতে এই রুটে যাতায়াতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকৃবির জব্বারের মোড় রেল ক্রসিং থেকে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনিস্টিউট (BINA) ও বাকৃবি মিউজিয়াম হয়ে দিঘারকান্দা মেইনরোড পর্যন্ত সড়কটির বিভিন্ন জায়গায় পিচ -ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যেন ছোটখাটো পুকুরে পরিণত হয়। ফলে দিঘারকান্দা বাইপাস, ব্রিজ কিংবা গাংগিনাপাড়—যেখান থেকেই মানুষ গাড়িতে উঠুক না কেন, পুরো পথ জুড়েই তাড়া করে দুর্ঘটনার ঝুঁকি।

বুধবার (১০ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে পানি থইথই করছে। এর মধ্যেই হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা শাখা ফটকের সামনেই গর্তে আটকে থাকতে দেখা যায় একটি মাইক্রোবাস। চালক বিল্লাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "দুই ঘণ্টা ধরে গাড়িটা নিয়ে এখানে আটকে আছি। এই সড়ক দিয়ে দিন-রাত গাড়ি চলে, অথচ এত দিনেও কেউ গর্তগুলো ভরাট করার উদ্যোগ নিচ্ছে না।"

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আইনুল হক নামের এক আলেম আক্ষেপ করে বলেন, "আর ছবি তুলে কী লাভ! অনেকেই ছবি তুলে নিয়ে যান, কিন্তু রাস্তা মেরামতের কোনো কাজ হয় না। সামান্য কিছু ইট-সুরকি ফেলে রাখলেও তো মানুষ অন্তত চলাচল করতে পারত।"

বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থী সালমা রাশমি বলেন, "সড়কের বড় বড় গর্তে গাড়ি আটকে সার্বক্ষণিক যানজট লেগে থাকে। অনেক সময় নোংরা কাদাপানি ছিটে আমাদের পোশাক নষ্ট হয়ে যায়। হেঁটে চলারও উপায় নেই। রাস্তার এই বেহাল দশার কারণে শুক্রবার কোনো আত্মীয় বেড়াতে আসলেও আমবাগানের দিকে ঘুরতে নিয়ে যাওয়া যায় না।"

ভুক্তভোগীদের মতে, এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। গত দুই বছর ধরে রাস্তাটির এমন করুণ দশা। অথচ এই এলাকাতেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, স্টেডিয়াম, মিউজিয়াম ও বিনার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। স্থানীয়রা প্রশ্ন তুলে বলেন, "বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো দুর্ঘটনা ঘটলে যারা নিরাপত্তা দেবেন, রাস্তার কারণে তো তারাই সময়মতো পৌঁছাতে পারবেন না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখে পড়ে না কেন, তা আমাদের বোধগম্য নয়।"

জব্বারের মোড়ের ব্যবসায়ীরা জানান, সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা বা নালা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। ফলে রিকশা, ভ্যান, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা থেকে শুরু করে মালবোঝাই ট্রাক-পিকআপ প্রায়ই এখানে উল্টে যায় বা গর্তে আটকে পড়ে।

আমিনুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, "বর্ষা শুরুর পর থেকে গর্তগুলো ভেঙে এখন আরও বড় হয়ে গেছে।"

ঢাকা থেকে ঘুরতে আসা মাহমুদ হাসান নামের এক পর্যটক বলেন, "ক্যাম্পাসের পরিবেশ ঘুরে দেখতে খুব ভালো লেগেছে। কিন্তু এই সড়কটির অবস্থা দেখে খারাপ লাগল। শুনলাম গত বছরও নাকি এমন অবস্থা ছিল। পরে কিছু ইট-বালু ফেলা হলেও স্থায়ী কোনো সংস্কার করা হয়নি।"

সড়কের এই বেহাল দশা ও সংস্কারের বিষয়ে জানতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি আপাতত একটি জরুরি মিটিংয়ে আছি, এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলব।"

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ যাতায়াতের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ের মধ্যে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরও

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ...

২০২৬-০৭-১৪ ২৩:১৯

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষা-ক্যাম্পাস

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

নতুন শিক্ষা ব্যবস্থায় আসছে শিক্ষক গাইড: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে...

২০২৬-০৭-১২ ২২:৩০

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান কবে, জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পেয়েও যোগদান করতে পারেননি। এ...

২০২৬-০৭-১২ ২০:১৯