বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা ইখলাস গাজী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা ইখলাস গাজী নিহত

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকায় দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা ইখলাস গাজী নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) সকাল আনুমানিক ১০টার দিকে শ্রীফলতলা এলাকায় তার বাড়ির সামনে একটি চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইখলাস গাজী। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইখলাস গাজী শ্রীফলতলা এলাকার দুলাল গাজীর ছেলে। তিনি রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে। 

একাধিক সূত্রে জানা যায়, ইখলাস গাজী ৫ আগস্ট এর পর থেকে এলাকায় ঠিকমত থাকতেন না। ঈদের সময় বাড়িতে আসছেন তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়। সকালে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে গেলে দুর্বৃত্তরা তাকে হামলা করে। অসুস্থ হয়ে পড়লে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তৎকালীন রামপাল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন সাথে থাকতেন নিহত ইখলাস গাজী। 

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস সেলিম রেজা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১