মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাগেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বারুইপাড়া এলাকার কার্তিক দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বারুইপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নানসহ স্থানীয় বিএনপি নেতা সুজয় উদ্দিন বিশ্বাস, আব্দুল আজিজ শেখ, হাবিবুর রহমান পাইক, মাজেদা শেখ, নূরনবী গাজী, মাজেদ শেখ, শেখ নুরুল ইসলাম, ওহিদ বিশ্বাস, মনোয়ারা বেগম, ফরিদা বেগম, আফরোজা বেগম, রিপা খাতুন, গৌরী দাস, দীপা রানী, সাফিয়া বেগম, অমিত কুমার পাল ও প্রসাদ কুমার পাল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতা তাহের মল্লিকের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলবাজি ও নানা অনিয়মের রাজত্ব কায়েম করা হয়েছিল। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেককে এলাকা ছাড়া করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এলাকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল শ্রেণির মানুষ ওই সময় নির্যাতনের শিকার হয়েছেন। অসংখ্য মানুষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মাছের ঘের দখল এবং ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করার মতো ঘটনা ঘটেছে। এমনকি প্রতিবাদ করলেই হামলা, মারধর ও সম্পদ নষ্ট করার অভিযোগও তোলেন তারা।

তারা দাবি করেন, বর্তমানে একই চক্র নতুনভাবে সক্রিয় হয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে এবং সুজ উদ্দিন বিশ্বাস ও জাহান আলী বিশ্বাসসহ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে।

বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে তাহের মল্লিকের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১