মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাগেরহাটে বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, নারী আহত

বাগেরহাটে বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, নারী আহত

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে ঢুকে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

কচুয়া উপজেলার বিলকুল এলাকার সোতেরপুকুর পাড়ে সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহত কাঞ্চন বেগম (৫০) বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের শহিদুল ইসলাম ফটুক, সাগরসহ কয়েকজন ব্যক্তি প্রথমে কাঞ্চন বেগমের দেবর রুস্তম মোল্লাকে মারধর করে। পরে তিনি আত্মরক্ষার্থে বাড়িতে আশ্রয় নিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায়।
একপর্যায়ে হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে কাঞ্চন বেগমকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বাধা দিলে পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়।

এছাড়া হামলার সময় স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেওয়া এবং ঘরের বিভিন্ন মালামাল ভাংচুরের অভিযোগও করা হয়েছে। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১