সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন

বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন

২৪ ঘণ্টা আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট রেল রোড এলাকায় ব্যাংকের শাখা ভবনের নিচতলায় স্থাপিত এই এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় স্থাপিত এই বুথের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া। তিনি ফিতা কেটে এটিএম বুথের কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপ-মহাব্যবস্থাপক শাহানেওয়াজ মো. মোস্তফা ফয়সাল, আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম খান (উপ-মহাব্যবস্থাপক), বাগেরহাট আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, সহকারী মহাব্যবস্থাপক মশিউর রহমান, মো. জগলুল কবির, হামীম শেখ এবং উর্ধ্বতন কর্মকর্তা বিপ্রবরন শিউলি সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই এটিএম বুথ চালুর মাধ্যমে বাগেরহাটের গ্রাহকরা দ্রুত ও সহজে ব্যাংকিং সেবা পাবেন। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় আরও এটিএম বুথ চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাগেরহাট অঞ্চলে এটি কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ হওয়ায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের লেনদেনে নতুন গতি সঞ্চার হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১