শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

বাগেরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে জনবল সংকট ও অব্যবস্থাপনা: সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

বাগেরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে জনবল সংকট ও অব্যবস্থাপনা: সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চরম চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা এবং আইসিইউ ইউনিট চালু না হওয়াসহ নানা অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়ে জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় (বিধি-৭১) এর আওতায় স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। 

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেন, বাগেরহাট জেলার প্রায় ২০ লক্ষ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। জেলার অধিকাংশ উপজেলা হাসপাতাল অবকাঠামোগতভাবে দুর্বল ও চিকিৎসক সংকটে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষকে জেলা সদর হাসপাতালের ওপর অতিমাত্রায় নির্ভর করতে হচ্ছে।

তিনি আরও জানান, ২০২১ সালে হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। ২০২২ সালে পদ সৃষ্টি হলেও অধিকাংশ পদই শূন্য অবস্থায় রয়েছে। বর্তমানে সিনিয়র কনসালটেন্ট ১০টি পদের মধ্যে ৮টি শূন্য, জুনিয়র কনসালটেন্ট ১৬টি পদের মধ্যে ১১টি শূন্য এবং চিবাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা: সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকিৎসক পদের ৫৭টির মধ্যে ৪২টি পদ শূন্য রয়েছে।

এছাড়া হাসপাতালটিতে ১০ শয্যার আইসিইউ ইউনিট থাকলেও দীর্ঘদিনেও তা চালু করা সম্ভব হয়নি বলে সংসদে উল্লেখ করা হয়। একইসঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মচারীরা গত এক থেকে দেড় বছর ধরে বেতন না পাওয়ায় মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়দের মতে, চিকিৎসক সংকট দ্রুত নিরসন, আইসিইউ ইউনিট চালু এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নত না করলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১