শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সানোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মালয়েশিয়া এক প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিশনন্দি ইউনিয়নের বিশনন্দি মধ্যপাড়া এলাকায় স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এ ঘটনায় গৃহবধূর স্বজনরা পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

গৃহবধূর ভাই বাবুল অভিযোগ করেন, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমার বোনের সঙ্গে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ছিল। মরদেহ উদ্ধারের সময় সেগুলোর কিছুই পাওয়া যায়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানোয়ারা বেগম বিশনন্দি মধ্যপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আনিস মিয়ার স্ত্রী। বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর তিনি সন্তানদের ঘুমিয়ে যেতে বলে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন, ওই রাতে বান্ধবী সুইটির বাড়িতে অবস্থান করবেন।

তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৪ টার দিকে স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১