শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

এমপি রাহাদকে স্বাস্থ্যমন্ত্রীর ওয়াদা

আগামী সপ্তাহে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ চালু

আগামী সপ্তাহে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ চালু

বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালে আইসিইউ চালু ও চিকিৎসক সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। গত ২৮ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো এক ডিও (আধা সরকারি) পত্রে তিনি বাগেরহাট জেলা হাসপাতালের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।


পত্রে উল্লেখ করা হয়, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট ২ আসনে প্রায় ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা জেলা ২৫০ শয্যা হাসপাতালটি। ২০২১ সালের ১৯ মে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা এবং ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নতুন চিকিৎসক পদ সৃষ্টি করা হলেও অধিকাংশ পদ এখনও শূন্য রয়েছে। বর্তমানে হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্টের ১০টি পদের মধ্যে ৮টি, জুনিয়র কনসালটেন্টের ১২টির মধ্যে ৭টি এবং ৯ম গ্রেডের ৫৭টি পদের মধ্যে ৪২টি পদ শূন্য রয়েছে। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে কার্ডিওলজি ও চক্ষু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক না থাকায় রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১০ শয্যার আইসিইউ ইউনিট দ্রুত চালুর দাবিও জানান তিনি।


এ বিষয়ে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতালে জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগ এবং আইসিইউ ইউনিট চালু করা এখন সময়ের দাবি। এ বিষয়ে গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছি।
তিনি আরও বলেন, অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন ইতিমধ্যে আমাকে আগামী সপ্তাহে আইসিইউ চালু এবং একজন কার্ডিওলজি বিশেষজ্ঞ ও একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সদর হাসপাতালে যোগ দেবেন বলে আশ্বস্ত করেছেন। আশা করছি ধাপে ধাপে হাসপাতালে সকল শূণ্যপদে চিকিৎসকগন যোগদান করবেন। এর মধ্য দিয়ে বাগেরহাট জেলা হাসপাতালের সকল সমস্যা সমাধান হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১