মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। গত শনিবার (২৮ মার্চ) নীলফামারীতে যান্ত্রিক ত্রুটি সারাতে গিয়ে তিন শ্রমিকের কারাদণ্ড ও জরিমানার শিকার হওয়ার প্রতিবাদে আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে এই স্থবিরতা তৈরি হয়েছে। এর ফলে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ঘটনার সূত্রপাত নীলফামারী জেল গেটের সামনে, যেখানে যমুনা কোম্পানির একটি তেলবাহী লরি বিকল হয়ে পড়লে শ্রমিকরা মেরামতের কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়া সেখানে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগে লরির ম্যানেজার একরামুল হক, চালক কৃষ্ণ এবং সহকারী ইসতিয়াককে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। শ্রমিক নেতাদের দাবি, এটি একটি ভিত্তিহীন সাজা এবং তারা অবিলম্বে এই তিন শ্রমিকের মুক্তি ও অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করছেন।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং সভাপতি আতাউর রহমান আতু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি আদায় না হলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। বর্তমানে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ইনচার্জরা সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন, যা দীর্ঘায়িত হলে উত্তরাঞ্চলে জ্বালানি সংকট প্রকট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১