শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে দর্শকদের জন্য সাশ্রয়ী টিকিটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

আগামী ৮ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বিসিবির ঘোষণায় জানানো হয়েছে, বিভিন্ন গ্যালারির টিকিট মূল্য সাধারণ দর্শকদের নাগালে রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিকিটের দাম কত
প্রথম টেস্টে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে—

ইস্টার্ন গ্যালারি: ৫০ টাকা
ক্লাব হাউস: ২০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি: ৩০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
টিকিট অনলাইনের নির্ধারিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বিসিবি।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় পৌঁছে অনুশীলন শুরু করেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা
বিসিবি জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ সুযোগ। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম ও বৈধ পরিচয়পত্র দেখিয়ে নির্ধারিত গ্যালারিতে তারা বিনামূল্যে খেলা দেখতে পারবে।

এছাড়া ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরাও তাদের একাডেমির পোশাক পরে বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭