বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

৫-০ গোলের জয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

৫-০ গোলের জয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

মাঠে নামার আগে সমীকরণটা স্পষ্টই ছিল সেনেগালের সামনে। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শুধু জিতলেই হবে না, চাই বড় ব্যবধানের জয়ও। ফ্রান্স ও নরওয়ের কাছে টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আফ্রিকান দলটি শেষ পর্যন্ত নিজেদের দায়িত্বটা দারুণভাবেই পালন করেছে। কানাডার টরন্টো স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সেনেগাল। দাপুটে এই জয়ে বদলি নেমে জোড়া গোল করেছেন পাপে থিয়াও। বাকি গোলগুলো এসেছে ইসমাইলা সার, হাবিব দিয়ারা এবং ইলিম্যান এনদিয়ায়ের পা থেকে।

এই জয়ের ফলে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে সেনেগাল। তবে শেষ ৩২ নিশ্চিত করতে এখনো তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে। অন্যদিকে তিন ম্যাচেই হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ হলো ইরাকের।

আজ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে সেনেগাল। সেই আগ্রাসনের ফলও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বলে সেকের হেড হাবিব দিয়ারার গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। বিশ্বকাপের ইতিহাসে এটি সেনেগালের দ্রুততম গোল।

এরপর পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে ইরাকের জন্য। ১৩তম মিনিটে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে রেবিন সুলাকাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। প্রথমে সাদিও মানেকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হলেও পরে দেখা যায় তিনি গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করেছেন। ফলে ১০ জনের দলে পরিণত হয় ইরাক। একজন বেশি খেলোয়াড় নিয়ে মাঠে থাকলেও প্রথমার্ধে সেনেগালকে খুব একটা ছন্দে দেখা যায়নি। লিড নেওয়ার পর কিছুটা গতি হারিয়ে ফেলে তারা। সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি আর।

তবে বিরতির পর যেন অন্য এক সেনেগালকে দেখা যায় মাঠে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গতি বাড়িয়ে দেয় আফ্রিকান দলটি। বল কেড়ে নিয়ে কামারার দারুণ এক অ্যাসিস্ট থেকে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর একের পর এক আঘাতে ভেঙে পড়ে ইরাক। দূরপাল্লার দুর্দান্ত শটে দলের তৃতীয় গোলটি করেন পাপে গুয়ে। কিছুক্ষণ পর নিজের দ্বিতীয় গোল যোগ করে স্কোরলাইন আরও বড় করেন হাবিব দিয়ারা।

শেষদিকে বদলি নেমে জোড়া গোল করেন পাপে থিয়াও। আর ম্যাচের শেষ মুহূর্তে দূরপাল্লার অসাধারণ এক শটে জালে বল জড়িয়ে শেষ তুলির আঁচড় দেন ইলিম্যান এনদিয়ায়ে। বড় জয় তুলে নিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করেছে সেনেগাল।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭